দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে সিলেট ও নেত্রকোনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাশ বলেন, আগামী ২৪ ঘণ্টার পর সিলেট, ময়মনসিংহ ও দেশের উত্তরাঞ্চলের উজান এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা তিন থেকে চার দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে এসব অঞ্চলের নদনদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















