১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (১৬ জুন) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ এর ধারা-৮(১) এবং ধারা-৮ (২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

যোগদানের তারিখ থেকে চেয়ারম্যানের কার্যকাল পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

তবে উক্ত মেয়াদ শেষের আগে সরকার ইচ্ছে করলে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবে। তিনিও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত চিঠিতে যেকোনো সময় স্বীয় পদ ছাড়তে পারবেন। উক্ত নিয়োগ অবৈতনিক।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ, নাসিরুদ্দিন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ

আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

Update Time : ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬