০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ার কাজকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তি নির্ভর সমাধান তৈরির দক্ষতা এবং যোগ্যতা গড়ে তুলতে শিক্ষা কারিকুলাম পুনর্গঠন করা হচ্ছে।

শুক্রবার (১২ জুন) বরিশালের গৌরনদীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের ‘স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এ সব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসিডিটি’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার এমন একটি কারিকুলাম করার চিন্তা করছে যেন একটি বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তি নির্ভর সমস্যা সমাধানের ক্ষমতা পাঠ্য পুস্তকে থাকে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মো. মাহবুব আলম, উপজেলা আইসিটি অফিসার বিপ্লব কুমার দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গপ্রসাদ গাইন, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী বাঁধন সাহা এবং আগৈলঝাড়া কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী জ্যোতি সোম।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন

সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে: তথ্যমন্ত্রী

Update Time : ০৬:২১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬