০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলী সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. আব্দুল খালেক (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রেজু আমতলী সীমান্তের ৩৯ নম্বর পিলার সংলগ্ন একটি কলাবাগানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মো. আনুর ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন বলে জানা গেছে।

কক্সবাজারে দায়িত্বপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, রেজু আমতলী বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকার ৩৯ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহ আলমের কলাবাগানে কাজ করতে যান আব্দুল খালেক। এ সময় মাটির নিচে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর সীমান্ত এলাকায় জনসাধারণের চলাচলে সতর্কতা জোরদার করেছে বিজিবি। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে স্থলমাইনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকাগুলো স্থলমাইনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের সীমান্ত এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানানো হচ্ছে। এ লক্ষ্যে নিয়মিত জনসচেতনতামূলক সভা ও প্রচারণা চালানো হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থলমাইনজনিত দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয়দের মাঝে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

Update Time : ০৩:৩৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬