১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নাকচ করলেন প্রধানমন্ত্রী

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন কর্মকর্তার বিদেশ সফরের কোনো গুরুত্ব নেই। তবে এই সফরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে অনুমতি দিয়েছেন তিনি।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সে অবস্থিত ‘সিগনিফাই ফ্রান্স-এর আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (এএলএসি)’ পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামানের ফ্রান্স সফরের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

সোমবার (৮ জুন) এই প্রস্তাবের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুশাসন দেন। প্রস্তাবের নোটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নন, বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।’

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজে বুয়েট এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া উচিত বলে নির্দেশনায় উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী গণমাধ্যমের কাছে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অপ্রয়োজনীয় বিদেশ সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর এমন কঠোর অবস্থান এটাই প্রথম নয়। সম্প্রতি মশকনিধনের পদ্ধতি দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র (ফ্লোরিডা) সফরের প্রস্তাবও তিনি নাকচ করে দেন।

ওই প্রস্তাবের ফাইলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, ‘মশকনিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই, দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশকনিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব।’

শুধু বিদেশ সফরের ক্ষেত্রেই নয়, সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষেত্রেও ভিন্ন অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ঈদুল আজহার আগে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব পাঠিয়েছিল। তবে প্রধানমন্ত্রী সেই প্রস্তাব অনুমোদন করেননি। উল্টো বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বদলে নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণের নির্দেশনা দিয়েছেন তিনি।

সরকারি সূত্রগুলোর মতে, সাম্প্রতিক এসব সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর দুটি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে। প্রথমত বিদেশ সফরের ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও পেশাগত সংশ্লিষ্টতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রযুক্তিগত সফরে কেবল প্রযুক্তিবিদরাই যাবেন, প্রশাসকরা নন। এছাড়া রাজনৈতিক বিবেচনায় বিদ্যমান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পুরোনো সংস্কৃতির পরিবর্তে নতুন প্রতিষ্ঠান নির্মাণের সংস্কৃতিকে উৎসাহিত করা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নাকচ করলেন প্রধানমন্ত্রী

Update Time : ০৬:৪৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬