১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে টিকার ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে তুরস্কের টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (টিকা) সম্মানিত ভাইস প্রেসিডেন্টে ড. আলী এরকান এবং তার প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে তারা এ সাক্ষাৎ করেন। সাক্ষাতে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণ, বিশেষ করে সমাজকল্যাণ, মহিলা ও শিশু উন্নয়ন খাতে টিকার সহায়তা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

জাহিদ হোসেন টিকার মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন এবং ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মহিলা ও শিশু কল্যাণমূলক প্রকল্পে আরও সহযোগিতার আশা প্রকাশ করেন।

টিকার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও মহিলা-শিশু উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং দুদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে আরও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাক্ষাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সৌজন্য সাক্ষাৎ দুদেশের মধ্যে উন্নয়ন সহযোগিতাকে আরও নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে টিকার ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৬:১৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬