০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

ঈদে নজর কেড়েছে ৩৯ মণ ওজনের ‌‘সাদা সুলতান’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পাবনায় সবার নজর কেড়েছে বিশাল আকৃতির একটি কোরবানির গরু। ৩৯ মণ ওজন, প্রায় ১০ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট উচ্চতার দুধসাদা রঙের গরুটির নাম রাখা হয়েছে ‘সাদা সুলতান’। ব্যতিক্রমী গড়ন ও আকর্ষণীয় সৌন্দর্যের কারণে গরুটিকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের প্রবাসী খামারি ফারুক হোসেন সরদারের খামারে লালন-পালন করা হয়েছে গরুটি। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন সাদা সুলতানকে একনজর দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

খামারি ফারুক হোসেন সরদার বলেন, ‘নিজের বাড়ির গাভীর পেটে জন্ম নেওয়া সাদা বাছুরটিকে প্রায় সাড়ে চার বছর ধরে সন্তানের মতো যত্নে বড় করেছি। বর্তমানে ছয় দাঁতের এই গরুটির আনুমানিক ওজন প্রায় ৩৯ মণ। গরুটির দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা।

ফারুক আরও বলেন, ‘এটা শুধু একটা গরু নয়, আমাদের পরিবারের সদস্যের মতো। ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো লালন করেছি। বিক্রির কথা ভাবলেই খারাপ লাগে। তবে ভালো দাম পেলে ভবিষ্যতে আরও বড় গরু পালনের উৎসাহ পাব। কোনো ধরনের কৃত্রিম মোটাতাজাকরণ ছাড়াই দেশীয় খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে গরুটিকে বড় করা হয়েছে।’

খামারির স্ত্রী আমেনা খাতুন বলেন, ‘গরুটাকে অনেক মায়া আর কষ্ট করে বড় করেছি। বিক্রি হয়ে গেলে খুব খারাপ লাগবে। কিন্তু এর পেছনে অনেক খরচ হয়েছে, তাই ভালো দামে বিক্রি হওয়া দরকার।’

স্থানীয়রা জানান, পাবনা অঞ্চলে এত বড় ও আকর্ষণীয় গরু সচরাচর দেখা যায় না। সাদা সুলতানকে ঘিরে এলাকায় এখন যেন উৎসবের আমেজ বিরাজ করছে।

এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে পাবনার পশুর হাটগুলোও জমে উঠেছে। তবে এবার জেলায় পশুর সরবরাহ চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ায় বাজারে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিক্রেতারা বলছেন, পশুর দাম কম আর ক্রেতাদের দাবি, দাম এখনও তুলনামূলক বেশি।

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, এবার পাবনায় কোরবানির পশুর চাহিদা ৩ লাখ ৩৬ হাজার ৫৭২টি। এর বিপরীতে জেলার ৩৩ হাজার ৪০টি খামারে প্রস্তুত রয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৫৮৮টি পশু। এর মধ্যে ২ লাখ ৬৪ হাজার ৫টি গরু এবং ৩ লাখ ৭৯ হাজার ১৭৭টি ছাগল ও ভেড়া রয়েছে। অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় ৩ লাখ ১৬ হাজার পশু উদ্বৃত্ত রয়েছে।

প্রাণিসম্পদ কর্মকর্তারা আশা করছেন, স্থানীয় চাহিদা পূরণ করে অতিরিক্ত পশু ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় হাটে সরবরাহ করা হবে।

তবে খামারিদের বড় উদ্বেগ ভারত থেকে অবৈধভাবে গরু প্রবেশ। স্থানীয় খামারি ও ব্যাপারীদের আশঙ্কা, সীমান্তপথে ভারতীয় গরু বাজারে ঢুকলে দেশীয় খামারিরা বড় ক্ষতির মুখে পড়বেন। এজন্য তারা সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ঈদে নজর কেড়েছে ৩৯ মণ ওজনের ‌‘সাদা সুলতান’

Update Time : ০৬:২৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬