০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

কারামুক্ত হলেন সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ

জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ কারামুক্ত হয়েছেন। জামিন পাওয়ার পর সোমবার (২৫ মে) সন্ধ্যায় তিনি রাজধানীর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার করা হয়। পরে গত ৭ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে আটক করে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

এরপর কারাবন্দি শওকত মাহমুদকে গত ৩০ মার্চ সন্ত্রাসবিরোধী মামলায় আবার গ্রেফতার দেখানো হয়।

‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠন আয়োজিত গোলটেবিল বৈঠক ঘিরে করা এ মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে আসামি করা হয়। শওকত মাহমুদকে এ মামলায় ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে উল্লেখ করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

কারামুক্ত হলেন সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ

Update Time : ০৬:১৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬