০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর প্রেসিডেন্ট মাসাতো কান্দা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এসময় আগামী পাঁচ বছরে বাংলাদেশকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এডিবি প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে স্বাগত জানান এবং বাংলাদেশ ও এডিবির দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি সম্প্রতি স্বাক্ষরিত মোট ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের চারটি ঋণ চুক্তির জন্য এডিবিকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও সরবরাহ ব্যবস্থার চাপের মধ্যেও এ ধরনের সহায়তা বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, সংস্কার কার্যক্রম এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি উল্লেখ করেন, ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্প্রসারণ, সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করবে।

প্রধানমন্ত্রী ঢাকা–সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পকে দেশের আঞ্চলিক ও আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। একইসঙ্গে নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, উন্নত নাগরিক সেবা এবং পরিবেশবান্ধব নগর অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করবে বলে মত প্রকাশ করেন।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক সংযোগ, কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এডিবির সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ সরকারের এই অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রধানমন্ত্রী উত্তর-পশ্চিমাঞ্চল–ঢাকা–দক্ষিণ-পূর্ব সমন্বিত গ্রোথ নেটওয়ার্ক উন্নয়ন সমীক্ষায় এডিবির কারিগরি সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই উদ্যোগ দেশের উৎপাদন, লজিস্টিকস, শিল্পায়ন, রপ্তানি সক্ষমতা এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়ন ত্বরান্বিত করবে।

এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা জানান, আগামী পাঁচ বছরে এই নেটওয়ার্ক উন্নয়নে বছরভিত্তিক ১ বিলিয়ন ডলার অর্থায়ন এবং সমপরিমাণ সহ-অর্থায়ন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী ২০ বছরে এই কার্যক্রমে প্রায় ৭৯ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন পরিকল্পনা রয়েছে, যেখানে পিপিপি ও বেসরকারি খাতের বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া পুঁজিবাজার সংস্কার ও সক্ষমতা উন্নয়নে ২ মিলিয়ন মার্কিন ডলারের কারিগরি সহায়তা প্রদান করবে এডিবি। নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে সরকারের লক্ষ্য অর্জনে এডিবি সর্বোচ্চ ২ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে।

সাক্ষাৎকালে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল অবকাঠামো, আঞ্চলিক সংযোগ, বেসরকারি খাতের উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এডিবি প্রেসিডেন্ট বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মসূচিতে এডিবির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকীসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি

Update Time : ০৭:৫১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬