০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

শিক্ষিকার মৃত্যুর খবর পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষার্থী

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় উম্মে কুলসুম(৪৮) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর খবরটি ফেসবুকে দেখতে পেয়ে ওই শিক্ষিকার প্রিয় শিক্ষার্থী তাসনিম আরা(১৪) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই মর্মান্তিক ঘটনা দুটি মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পৃথক দুটি স্থান ঘটেছে।

নিহত শিক্ষিকা উম্মে কুলসুম (৪৮) বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বদলগাছী সদর দর্গাপাড়া গ্রামের বাসিন্দা। আর নিহত শিক্ষার্থীর নাম তাসনিম আরা (১৪) একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং সদর উপজেলার ডাঙ্গিসারা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম চৌধুরীর মেয়ে। দুর্ঘটনায় আহত অপর শিক্ষিকা মমতাজ বেগম (৫৫), যিনি সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা, অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বর্তমানে নওগাঁ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শিক্ষার্থী তাসনিমের বাবা আবুল কালাম চৌধুরি বলেন, “ফেসবুকে কুলসুম ম‍্যামের মারা যাবার খবর দেখে আমার মেয়ে হাসপাতালে ছুটে যায়। মৃত শিক্ষিকাকে দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এর কিছুক্ষণ পর তাসনিম আরা মৃত্যুর কোলে ঢলে পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ শামিন ইয়াসার জানান, শিক্ষিকা উম্মে কুলসুম হাসপাতালে আনার আগেই মারা যান। আর শিক্ষার্থী তাসনিম তীব্র মানসিক ধাক্কায় হৃদরোগ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা

শিক্ষিকার মৃত্যুর খবর পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষার্থী

Update Time : ০৫:০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬