০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

হাওড়বধূ হলেন লন্ডনের কাউন্সিলর

হাওড়াঞ্চলের পুত্রবধূ শামীমা নাসরিন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদন পূর্বপাড়ার আরিফুর রহমানের স্ত্রী।

লন্ডনের লিটল ইলফোর্ড ওয়ার্ডে বসবাসরত শামীমা নাসরিন নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ৭ মে অনুষ্ঠিত ভোটে কাউন্সিলর পদে বিজয়ী হন।

এমন সংবাদে হাওড়াঞ্চলের লোকজনের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমা নাসরিন টাঙ্গাইল শহরের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী হালিম ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুস সালাম খান (হালিম) ও মোর্শেদা খানমের (শাহিন) একমাত্র কন্যা তিনি। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বড় বাশালিয়ায়। ২০২৪ সালে মদন পৌরসভার বাসিন্দা গোলাম মাওলা খানের তৃতীয় ছেলে আরিফুর রহমান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

স্বজন আরাফাত খান ডিউ জানান, শামীমা নাসরিন আমার চাচি। তিনি লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। এ খবরে মদন উপজেলার হাওড়াঞ্চলের মানুষের মনে আনন্দের জোয়ার বইছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

হাওড়বধূ হলেন লন্ডনের কাউন্সিলর

Update Time : ০৭:১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬