০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

অপরাধ দমনে কোনো আপস করা হবে না – প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, সামাজিক সম্প্রীতি সকল ধর্মের ও মতের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সহযোগিতা করে। শিক্ষার প্রসার আধুনিক ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের অগ্রণী ভূমিকা রয়েছে। এ সময় তিনি ধর্মীয় মূল্যবোধ সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন বর্তমান সরকার কথায় নয় কাজেই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছ্ ে। মাত্র তিন মাস বয়সী সরকার ইতিমধ্যে মানুষের প্রতি দেওয়া অঙ্গিকার পুরন করতে শুরু করেছে। শুধু শিবগঞ্জ বা বগুড়া নয় সারা দেশেই সমান উন্নয়ন করা হবে। তিনি গতকাল সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করে উন্নয়নের রোডম্যাপ ও দিক-নির্দেশনা প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এরপর প্রতিমন্ত্রী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় তিনি উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জনকল্যাণমূলক কার্যক্রম ত্বরান্বিত করতে প্রশাসনকে বিশেষ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানান, অপরাধ দমনে কোনো আপস করা হবে না এবং জননিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার শিবগঞ্জ (সার্কেল) রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, যুবদল সভাপতি খালিদ হাসান আরমান। সভার পুর্বে প্রধান অতিথি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন। এরপর প্রধান অতিথি উপজেলা সদরের বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাজুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এরপর তিনি মহাস্থান কলেজ পরিদর্শন করেন এবং বিকেলে পৌরসভার বর্ধিত অংশের জনসাধারণের সাথে উপজেলা অডিটোরিয়াম হলে মত বিনিময় করেন। সন্ধ্যায় নবগঠিত মোকামতলা উপজেলাবাসীর আয়োজনে মোকামতলা বন্দরে সংবর্ধনা সভায় যোগদান করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সার্টিফিকেট নির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে কোনো আপস করা হবে না – প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Update Time : ০৭:১৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬