বগুড়ার শিবগঞ্জে চুরি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি (৪২) নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মাতালপাড়া গ্রামের শ্রী গোপাল চন্দ্রের বসতবাড়িতে এক ব্যক্তি চুরির উদ্দেশে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা চারপাশ থেকে ঘিরে ফেলেন এবং ওই ব্যক্তিকে আটক করেন।
এ সময় গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘চুরি করতে এলে গ্রামবাসীর গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মরদেহ এখনো ঘটনাস্থলেই আছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























