০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

রাজশাহীতে ডাম্প ট্রাক চাপায় পথচারী নিহত, দুই ট্রাকে আগুন দিল জনতা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় ডাম্প ট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে বিড়ালদহ মাজারের কাছে একটি দ্রুতগামী ডাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

তিনি চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনার পর দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ডাম্প ট্রাকটি আটকে ফেলেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ মহাসড়কে নেমে আসেন। বিক্ষুব্ধ জনতা এ সময় দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাক দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দেয় এবং দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে।

পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকরাও স্থানীয়দের রোষানলে পড়েন। এ সময় উত্তেজিত জনতা একজন সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে বাধার সম্মুখীন হলেও পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রায়গঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন

রাজশাহীতে ডাম্প ট্রাক চাপায় পথচারী নিহত, দুই ট্রাকে আগুন দিল জনতা

Update Time : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬