১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সঞ্চালকের মন্তব্যে অস্বস্তিতে বলিউড অভিনেত্রী সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খান সাধারণত প্রাণবন্ত উপস্থিতির জন্য পরিচিত। তবে সম্প্রতি এক ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তাকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে।

মুম্বাইয়ে আয়োজিত ‘পতি পত্নী অওর ও দো’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং, ওয়ামিকা গাব্বি-সহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা। অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালকের একটি মন্তব্য ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

অনুষ্ঠান চলাকালে সঞ্চালক মজা করে দাবি করেন, তিনি নাকি অভিনেতাদের ‘পেছন দিক থেকেও’ চিনতে পারেন। এই মন্তব্যটি সহজভাবে নেননি সারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মন্তব্যের পর তার মুখভঙ্গিতে বিরক্তি স্পষ্ট হয়ে ওঠে এবং তিনি পাশের সহ-অভিনেতাদের দিকে তাকাচ্ছিলেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সারার প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়ে বলেন, বিনোদনের নামে এমন ব্যক্তিগত ও অশোভন মন্তব্য গ্রহণযোগ্য নয়।

তবে ওই মুহূর্তের অস্বস্তি কাটিয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি স্বাভাবিকভাবেই শেষ হয়।

উল্লেখ্য, ‘পতি পত্নী অওর ও দো’ একটি কমেডি-ড্রামা ঘরানার সিনেমা, যেখানে সম্পর্কের জটিলতা নিয়ে গল্প এগিয়েছে। ট্রেলারটি ইতিমধ্যে দর্শকের আগ্রহ তৈরি করলেও সারার ওই ভিডিও নিয়েই বেশি আলোচনা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন মোরশেদ মিলটন এমপি

সঞ্চালকের মন্তব্যে অস্বস্তিতে বলিউড অভিনেত্রী সারা আলি খান

Update Time : ০৭:১৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬