গাইবান্ধায় বসন্ত রোগে আক্রান্ত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) গভীর রাতে তিনি নিজ বাড়িতে মারা যান। একই রোগে তার স্ত্রী ও দুই ছেলেও আক্রান্ত হয়েছেন।
পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ এপ্রিল গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইতিশ চন্দ্র দাসের শরীরে গুটি বসন্তের লক্ষণ দেখা দেয়। পরে অবস্থার অবনতি হলে সোমবার গভীর রাতে তিনি নিজ বাড়িতে মারা যান। সোমবার দুপুরে খোলাহাটী মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃত শিক্ষক ইতিশ চন্দ্র দাসের স্ত্রী সুচনা রানী এবং দুই ছেলেও বর্তমানে বসন্ত রোগে আক্রান্ত বলে জানা গেছে।
এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান। তিনি বলেন, খবর পাওয়ার পর স্বাস্থ্য বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ ও নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে, ঠিক কোন রোগে আক্রান্ত হয়ে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























