০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শেরপুরে ইউপি সদস্য নুরনবী মন্ডল সাময়িক বরখাস্ত

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরনবী মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাঁকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩১ জুলাইয়ের পর থেকে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের পরপর তিনটি মাসিক সভায় অংশ নেননি নুরনবী মন্ডল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তদন্তের উদ্যোগ নেন। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি বিষয়টি তদন্ত করে। অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত ২১ এপ্রিল তারিখে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে জনস্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করা হবে না—সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সুঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হাসান বলেন, ‘নুরনবী মন্ডল দীর্ঘদিন ধরে পরিষদের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। টানা তিনটি মাসিক সভায় অংশ না নেওয়ায় পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।’

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন কুমার দত্ত বলেন, সোমবার (৪ মে) নুরনবী মন্ডলের সাময়িক বরখাস্তের চিঠি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন মোরশেদ মিলটন এমপি

শেরপুরে ইউপি সদস্য নুরনবী মন্ডল সাময়িক বরখাস্ত

Update Time : ০৬:৪০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬