বগুড়ার নন্দীগ্রামে ধুন্দার বাজার বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৩ মে (রবিবার) দুপুর ১২টায় বগুড়া পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে আলোচনা সভায় বগুড়া পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার খুরশীদ আলমের সভাপতিত্বে এবং নন্দীগ্রাম পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম কায়ছার রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ৩৯, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ,কে আজাদ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, ১নং বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, বগুড়া পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক মহিদুল ইসলাম বাবু, সাবেক পরিচালক মাহফুজুর রহমান মাফু, পল্লি বিদ্যুতের এজিএম আবু হানিফ, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























