১০:০৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পাসের হার ৮০.৩৬ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এ ফল প্রকাশ করেন। এবার ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৬ শতাংশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন।

প্রথম মেধা তালিকায় মানবিক বিভাগ থেকে রয়েছেন ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে স্থান পেয়েছেন ৫১ হাজার ৩৪ জন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হলো।

ফল এসএমএসের মাধ্যমে জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে nu (স্পেস) athn (স্পেস) Application ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে Honour’s ট্যাবে গিয়ে Admission Test Result অপশনে প্রবেশ করেও ফল জানা যাবে।

ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের Prospectus (Honours) ও Important Notice অপশন থেকে জানা যাবে।

ফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের প্রো–উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযমসহ ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পাসের হার ৮০.৩৬ শতাংশ

Update Time : ০৭:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬