০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াংকা চোপড়া

অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলিউডের পাশাপাশি হলিউডেও সমান তালে অভিনয় করে যাচ্ছেন। বর্তমানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন তিনি। গত আড়াই দশক ধরে এশীয় ও পাশ্চাত্য বিনোদন জগতের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তুলেছেন এ অভিনেত্রী।

২০০২ সালে দক্ষিণী সিনেমায় ‘থামিজান’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন প্রিয়াংকা চোপড়া। পরের বছর ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ‘ফ্যাশন’, ‘বার্ফি’, ‘মেরি কম’, ‘দ্য স্কাই ইজ পিংক’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে।

পরে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করেন তিনি। জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে যাত্রা শুরু করে ‘সিটাডেল’ ও ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো বড় প্রজেক্টে কাজ করেন তিনি। বর্তমানে অভিনেত্রী নতুন সিরিজ ‘হুইটলি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

বলিউড ও হলিউড—দুই জগতে অভিনয়ের পাশাপাশি প্রিয়াংকা একজন সফল প্রযোজক, গায়িকা ও লেখকও। তার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল প্যাবল পিকচার্স আঞ্চলিক ভাষার গল্পকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরেছে। তাদের প্রযোজনায় নির্মিত ‘দ্য হোয়াইট টাইগার’ আন্তর্জাতিক অস্কার মনোনয়নও পেয়েছিল।

সমাজসেবামূলক কাজেও রয়েছে অভিনেত্রীর সক্রিয় ভূমিকা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। এর আগে প্রিয়াংকা চোপড়া পদ্মশ্রীসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি পেতে যাচ্ছেন প্রিয়াংকা চোপড়া। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা-২০২৬ অনুষ্ঠানে তাকে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা প্রদান করা হবে ।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত আড়াই দশক ধরে এশীয় ও পাশ্চাত্য বিনোদন জগতের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিনেতত্রী প্রিয়াংকা চোপড়া। বলিউড থেকে হলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই সমান পারদর্শী অভিনেত্রী এক অনন্য অবস্থান তৈরি করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও পথপ্রদর্শক হিসাবে কাজ করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিউজিক সেন্টারে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্তের শিল্পী, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংকা চোপড়া বলেন, ‘শিল্পের কোনো সীমানা নেই। ভাষা, ভূগোল বা সংস্কৃতি— যাই হোক, একজন শিল্পীর স্বপ্ন সর্বজনীন। এ সম্মান আমাকে আরও দায়বদ্ধ করছে।’

উল্লেখ্য, প্রিয়াংকা চোপড়ার পাশাপাশি একই মঞ্চে কিংবদন্তি অ্যাকশন তারকা জেট লি-কে প্রদান করা হবে ‘গোল্ড লিজেন্ড অনার্স’। মার্শাল আর্টভিত্তিক সিনেমাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অবদানের জন্য তাকে এই আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। এ ছাড়া ‘মার্ভেল’খ্যাত সিমু লিউ পাচ্ছেন ‘গোল্ড মোগল অনার্স’। পাশাপাশি গায়িকা ইজেই এবং অভিনেতা চার্লস মেল্টন-কেও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াংকা চোপড়া

Update Time : ০৬:২৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬