০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে এ বছর কবির ১২৭তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এ কথা জানান।

নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান লিটন বলেন, এ বছর জাতীয় পর্যায়ে কবির জন্মজয়ন্তী উপলক্ষে ৫ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। এটি ত্রিশালবাসী তথা ময়মনসিংহবাসীর জন্য এক বিশেষ আনন্দ ও গৌরবের বার্তা।

উল্লেখ্য, আগামী ২১ মে থেকে শুরু হবে নজরুল জন্মজয়ন্তী।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, অতিরিক্ত পরিচালক (ডিজিএফআই) জুলফিকার আহমেদ, যুগ্ম পরিচালক (এনএস আই) ড. সুলতানা কানিজ আয়শা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ) লুৎফুর নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (র‍্যাব) সামসুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী

Update Time : ০৬:০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬