০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। আপনারা দেখেছেন ইতোমধ্যেই সংসদে গতকাল বিদ্যুৎ সংকট ও মধ্যপ্রাচ্য সংকট কিভাবে নিরসন করা যায় সেটির জন্য প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘কেমন দক্ষিণ-পশ্চিম অঞ্চল চাই’ শীর্ষক উন্নয়ন সংলাপে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, বিদ্যুৎমন্ত্রীর নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন এবং আমাদের পক্ষ থেকে পাঁচজনকে দিয়ে সেই কমিটি গঠন করেছি।

তিনি বলেন, আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি, সে উদ্যোগের পথ ধরে হেঁটে যেতে চাই। হানাহানি রক্তপাত থাকবেই। রাজনৈতিক বিরোধ আদর্শিকভাবে থাকবেই। আমাদের চিন্তার ঐক্য ও ভাবনা এই অঞ্চলের মানুষের উন্নয়ন নিয়ে। উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে-অন্যের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাব। এ অঞ্চলকে তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগে প্রধানমন্ত্রী তার দেওয়া কথা রেখেছেন। প্রথম ক্যাবিনেটে প্রায় ১১ লাখ কৃষকের ১ হাজার ৫০০ কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করেছি। আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট চালু করে প্রথম দিনেই ৩৮ হাজার ফ্যামিলি কার্ড ইস্যু করেছি। কৃষি কার্ড উদ্বোধন করেছি এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য মাসিক ভাতার পাইলট প্রজেক্ট চালু করেছি।

সংলাপটির আয়োজন করেন বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরাম। সংগঠনটির সভাপতি ও সিনিয়র সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই: আইনমন্ত্রী

Update Time : ০৬:৪৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬