১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

প্রথমদিনের পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী

প্রথমদিনের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রশ্নফাঁস ও নকলের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আজকের এসএসসি পরীক্ষা সুন্দর হয়েছে। আমি নিজে কয়েকটি কেন্দ্রে গেছি, সিসি ক্যামেরায় দেখেছি। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। নকল ও প্রশ্নফাঁসেরও কোনো ঘটনা নেই।

তিনি বলেন, এবারের পরীক্ষা যে সুন্দর হবে, সেটা জাতি আগেই জেনেছে। কারণ আমরা সবাইকে সচেতন করেছি। অনৈতিকপন্থা পরিহার করতে অনুরোধ জানিয়ে এসেছি।

এহছানুল হক মিলন বলেন, পরীক্ষার প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সাতদিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেগুলো আবারও যাচাই করে দেখা হবে।

এ সময় পিএসসি ও জেএসসি পরীক্ষা নিয়ে বিগত সরকারের সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানান তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

প্রথমদিনের পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী

Update Time : ০৭:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬