০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বগুড়ায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ

প্রস্তুত হচ্ছে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ। পুরোদমে চলছে জনসভা স্থলের মঞ্চ প্রস্তুতির কাজ। আগামী সোমবার (২০ এপ্রিল) এই মাঠেই প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সরকারি সফরে ওই দিন তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশন-এর ফলক উন্মোচনসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা প্রধানমন্ত্রীর এই সফরের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ৬টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় প্রধানমন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতি ভবন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

এরপর বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বগুড়া পৌরভবনে উপস্থিত হয়ে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশন-এর ফলক উন্মোচন করবেন। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সিটি কর্পোরেশনের।

শহরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি সেখানে পৌঁছে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করবেন। এরপর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান এবং দুপুর ১টা ৪৫ মিনিটে নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।

বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে বিকেল পৌনে ৬টায় তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন।

সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) স্বল্পকালীন যাত্রা বিরতি করবেন এবং রাত ১১টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়ায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সফরসঙ্গী হিসেবে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত থাকবেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর এই সফর এবং একই দিনে সিটি কর্পোরেশনের ফলক উন্মোচনকে কেন্দ্র করে জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

বগুড়ায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ

Update Time : ১০:৪৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬