তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বারের মত আগামী ২০ এপ্রিল নিজ শহর বগুড়ায় আসছেন। বগুড়ায় এসে প্রায় ৬ ঘন্টা অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন এবং উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো: উজ্জল হোসেন সইকৃত সফর সূচি অনুযায়ী তিনি হেলিকপ্টারযোগে সকাল সোয়া ১০টায় বগুড়া পুলিশ লাইন্সে পৌঁছে সড়ক পথে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে যাবেন।
সেখানে তিনি ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিন তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ঘোষণা দিবেন (উদ্বোধন)। বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর তিনি বাগবাড়ী নশিপুরের চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। দুপুর পৌনে ১টায় শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর দুপুর ২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে যাবেন।
এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তার সফরসঙ্গী হবেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















