০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

তামিল টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনী আত্মহত্যা করেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এর মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী বেশ কিছুদিন ধরে চরম মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন। মৃত্যুর ঠিক আগে ভিডিও কল চলাকালীন স্বামীর সঙ্গে তার ব্যক্তিগত বিষয় নিয়ে তীব্র কথা কাটাকাটি ও বিবাদ হয়।

পুলিশের ধারণা, সেই ঝগড়ার রেশ ধরেই ক্ষোভে ও অভিমানে সুভাষিনী চরম কোনো পদক্ষেপ নিয়ে থাকতে পারেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ঘটনার দিন স্বামী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে চেন্নাইয়ের বাড়িতেই ছিলেন সুভাষিনী।

কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে বিবাদের পর তিনি নিজেকে একটি রুমে আটকে ফেলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইতোমধ্যেই স্থানীয় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে অভিনেত্রীর মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখছে পুলিশ। স্বামীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন ঠিক কতটা গুরুতর ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়া-৬ উপনির্বাচন: রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর নেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

Update Time : ০৫:৩৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬