০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু

বাংলাদেশ পেট্রোকেমিকেল কোম্পানি লিমিটেড (বিপিসিএল) দেশের প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও রিসাইক্লিং বিজনেস ইউনিট (আরবিইউ) মডেলের ব্যবহার শুরু করেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্লিজ প্রকল্পের আওতায় ফেনী, কক্সবাজার, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, বগুড়া, চট্টগ্রাম ও কুমিল্লায় সাতটি আরবিইউ প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে ৬১৭ মেট্রিক টনের বেশি প্লাস্টিক পুনরুদ্ধার এবং ৫ হাজার ৬১৫ জনের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর গুলশানের রেনেসাঁ হোটেলে অনুষ্ঠিত ‘ডিকার্বনাইজিং বাংলাদেশ প্লাস্টিক ওয়েস্ট: ইনোভেটিভ সলিউশনস ফর দ্য সার্কুলার ইকোনমি’ শীর্ষক ওয়ার্কশপে বিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক খাদেম মাহমুদ ইউসুফ প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং একটি ভিডিও উপস্থাপন করেন।

ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস), বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।

পাশাপাশি আরও উপস্থিত ছিলেন সুইডেন এম্ব্যাসি, হাঙ্গেরি এম্ব্যাসি, ইউনিসেফ, আইএলও, ইউএনডিপি, ইউএনওপিএস, আইএফসি, এডিবি, কোর্ডএইড, আইইউসিএন ও প্র্যাক্টিকাল অ্যাকশনের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর, কোকা-কোলা, ট্রান্সকম, লাফার্জ-হোলসিম, আরলা-সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

ওয়ার্কশপে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, “শুধু নিষেধাজ্ঞা আরোপ করে সমস্যার সমাধান সম্ভব নয়, কারণ প্লাস্টিক দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। বরং পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থার উন্নয়ন এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে এই সংকট মোকাবিলা করতে হবে। আগামীতে বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে আমরা বদ্ধপরিকর।”

ড. ফাহমিদা খানম বলেন, “বিপিসিএলের কার্যক্রমে সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে। বিশেষ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে সরকার সবরকম কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।”

প্রফেসর ড. মেলিতা মেহজাবিন বলেন, “পুরো বর্জ্য ব্যবস্থাপনাকে একটি সুগঠিত ফাইন্যানশিয়াল মডেলের আওতায় আনা গেলে সবচেয়ে ভালো হবে। টেকসই ক্রেতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।”

সুধীর মুরালিধরন বলেন, “বিপিসিএলের উদ্ভাবন উজ্জ্বলতম। প্রতিষ্ঠানটি বিশ্বস্তভাবে কার্যক্রম চালাচ্ছে এবং এ প্রকল্প সারা দেশে ছড়ানো উচিত।”

সুইডেন অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেজ ব্যাকস্টর্ম বলেন, “ব্যক্তি পর্যায় থেকে যে সাপ্লাই চেইন তৈরি করেছে বিপিসিএল, তা খুব কঠিন একটি কাজ, কিন্তু তারা এটি সহজ করে ফেলেছে।”

ওয়ার্কশপে জানানো হয়, ব্লকচেইন ও এআই-চালিত ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ থেকে পুনর্ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়া রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব। বিপিসিএলের অংশীদার প্রতিষ্ঠান সিদীপ ১ হাজার ৪০৪ জন বর্জ্য সংগ্রাহককে স্বাস্থ্যসেবা, ৭০ শিশুকে শিশু যত্নকেন্দ্র এবং ১ হাজার ৪৭৫ জনকে জীবনদক্ষতা প্রশিক্ষণ প্রদান করেছে।

প্রকল্পের মাধ্যমে ভাঙারি সরবরাহকারীদের কেজিপ্রতি নিট মুনাফা ২ টাকা থেকে ৩ টাকায় বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে সমর্থন করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু

Update Time : ১২:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬