০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

বগুড়ায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানা উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী টুকু

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে বগুড়ায় আধুনিক কসাইখানা নির্মাণ করা হয়েছে। আজ মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি আনুষ্ঠানিকভাবে এই কসাইখানার উদ্বোধন করবেন।এই কসাইখানায় প্রতি ঘন্টায় ১৫টি গরু এবং ৩০টি ছাগল কিংবা ভেড়া জবাই ও প্রস্তুত করা যাবে। শহরতলীর জয়পুরপাড়ায় ৫০ ডেসিমেল জমির ওপর প্রায় এই কসাইখানা নির্মাণ করা হয়েছে। এই কসাইখানা নির্মাণের ফলে যত্রতত্র গরু ও ছাগল জবাই করার ফলে যেহারে পরিবেশ দূষণ হচ্ছে তা রোধ হবে। পাশাপাশি মাংস ব্যবসায়ীদের শ্রম ও সময় বাঁচবে।

সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের ডেভলপমেন্ট অব লাইভস্টোক সার্ভিসের আওতায় লাইফস্টোক এন্ড ডেইরি ডেভলপমেন্ট প্রজেক্ট এটি বাস্তবায়ন করেছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত এই অত্যধুনিক কসাইখানাটি উদ্বোধনের পর বগুড়া সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান জানান, অত্যধুনিক কসাইখানা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর হওয়ার পর যত্রতত্র আর গরু-ছাগল জবাই করতে দেওয়া হবে না। এতদিন আধুনিক কসাইখানা না থাকায় যত্রতত্র গরু-ছাগল জবাই করা হতো, এখন থেকে তা আর সম্ভব হবে না। এটি বুঝে পাওয়ার পর এখানে জবাই করা হবে এবং সিটি কর্পোরেশন থেকে সিল দেওয়া হবে।

সিল না থাকলে মাংস না কেনার জন্য জনগণকে সচেতন করা হবে। তিনি বলেন, এই কসাইখানায় ঘন্টায় ১৫টি গরু এবং ৩০টি ছাগল জবাই ও প্রস্তুত করা হরা সম্ভব। এর জন্য আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে। ফলে পরিবেশ দূষণের কোন আশঙ্কা নেই। নির্বাহী প্রকৌশলী আরও জানান, এটি ব্যবহারের ব্যয় খুব বেশি। এটি চালু হলে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টাকা ব্যয় হবে।

সে অনুযায়ী মাসে খরচ হবে সাড়ে ৭ লাখ টাকা থেকে ৯ লাখ টাকা। প্রতিটি গরু এবং ছাগল প্রসেস করতে খরচ সম্পর্কে তিনি বলেন, এখনও প্রসেস খরচ ঠিক করা হয়নি। ৩০টি গরু প্রসেস করা গেলে গরু প্রতি চার্জ পড়বে এক হাজার টাকা। এখানে কয়েকটি ধাপে গরু জবাই ও প্রসেস হয়। আজ মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি আনুষ্ঠানিকভাবে এই কসাইখানার উদ্বোধন করবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আবার বিশ্বকাপ জিততে বিশেষ অনুশীলন করছেন মেসি

বগুড়ায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানা উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী টুকু

Update Time : ০৮:২৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬