আহত হয়েছেন ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী সোফি টার্নার। তিনি আহত হওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে বহুল প্রতীক্ষিত ‘টম্ব রাইডার’ সিরিজের শুটিং।
প্রযোজনা সংস্থা অ্যামাজন এমজিএম স্টুডিওস জানিয়েছে, টার্নার পিঠে হালকা চোট পেয়েছেন। সতর্কতামূলক কারণেই শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে, যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন। যদিও এই চোট শুটিং চলাকালীন লেগেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এই লাইভ-অ্যাকশন সিরিজটি তৈরি হচ্ছে জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি ‘টম্ব রাইডার’ অবলম্বনে। এতে কিংবদন্তি চরিত্র লারা ক্রফট-এর ভূমিকায় অভিনয় করছেন টার্নার।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগে থেকেই থাকা পিঠের সমস্যাই নতুন করে বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
















