১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

আদমদীঘিতে ট্রেন দুর্ঘটনায় দুশতাধিক আহত,তদন্ত কমিটি গঠন

বগুড়ার আদমদীঘি উপজেলায় সংস্কারাধীন রেললাইনে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে সরাসরি ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়াও দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

এদিকে ট্রেন দুর্ঘটনার কারণে ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

বুধবার(১৮ মার্চ) দুপুর ২ টা ৪০ মিনিটে সান্তাহার জংশনের নিকটবর্তী আদমদিঘী উপজেলার ছাতিয়ান গ্রামের বাগবাড়ি এলাকায় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসটি সংস্কারকাজ চলমান লাইনের অংশে প্রবেশ করার পর এর ৯টি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রেললাইন দ্রুত মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

রেল সূত্র জানায়, পাবনার ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার পর থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সকাল হয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে রেললাইন সংস্কারের কাজ চলছিল। সেদিনও সেখানে কাজ চলমান ছিল এবং আগেভাগেই লাল পতাকা দিয়ে সতর্ক সংকেত দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ট্রেনটির ধীরগতিতে অতিক্রম করার কথা থাকলেও চালক তা মানেননি বলে অভিযোগ রয়েছে। তবে রেলওয়ে কর্মচারীরা বলেছেন ট্রেনের ইঞ্জিনে বিপুল সংখ্যক যাত্রী থাকায় চালক দূর থেকে লাল পতাকা দেখতে পারেননি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সতর্ক সংকেত উপেক্ষা করে ট্রেনটি দ্রুতগতিতে ঢুকে পড়লে ইঞ্জিন পার হয়ে গেলেও পেছনের বগিগুলো একে একে লাইনচ্যুত হয়। এতে ভেতরের যাত্রীদের পাশাপাশি ছাদে থাকা যাত্রীরাও আহত হন। অনেকেই আতঙ্কে লাফিয়ে নামতে গিয়ে গুরুতর জখম হন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধারকাজে নামে। প্রাথমিকভাবে ৫০ জনের বেশি যাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নওগাঁ সদর হাসপাতালে উল্লেখযোগ্য সংখ্যক আহত চিকিৎসা নিয়েছেন—যাদের মধ্যে কয়েকজন এখনও ভর্তি রয়েছেন। এছাড়া আশপাশের স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান বলেন, “সংস্কারকাজ চলছিল এবং সতর্কতা হিসেবে লাল পতাকা দেওয়া ছিল। কিন্তু ট্রেনটি দ্রুতগতিতে প্রবেশ করায় দুর্ঘটনাটি ঘটে। স্টেশন মাস্টার খাদিজা খানমও একই তথ্য নিশ্চিত করেছেন।”

দুর্ঘটনার কারণে পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। জয়পুরহাট স্টেশনে কয়েকটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে আছে এবং সান্তাহার হয়ে কোনো ট্রেন চলাচল করতে পারছে না।”

ট্রেন চলাচল বন্ধ থাকায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের যাত্রীদের অর্বনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা বিভিন্ন যানবাহনে বিকল্প পথে জয়পুরহাট রেলস্টেশন রওনা করেছেন।

বগুড়ার স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, “পাকশী থেকে উদ্ধারকারী দল এসে কাজ শুরু করেছে। পুরো লাইন সচল করতে অন্তত ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগতে পারে।”

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বুধবার সন্ধ্যায় (১৮ মার্চ) বগুড়ায় ট্রেন দুর্ঘটনার বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার এবং যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে ট্রেন দুর্ঘটনায় দুশতাধিক আহত,তদন্ত কমিটি গঠন

Update Time : ০৮:৩৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬