১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

জুমার দিনের মর্যাদা ও ফজিলতপূর্ণ ৫ আমল

জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদ। এই দিনের মর্যাদা ও ফজিলত অন্য দিনের তুলনায় অনেক বেশি। পবিত্র এই দিনে মহান আল্লাহ মুমিন বান্দাদের জন্য বিশেষ রহমত, বরকত ও ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন। তাই জুমার দিনকে ঘিরে ইসলাম নানা গুরুত্বপূর্ণ আমলের নির্দেশনা দিয়েছে। এসব আমল মানুষের অন্তরকে পবিত্র করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করে। যারা জুমার দিনকে যথাযথভাবে মূল্যায়ন করে এবং ফজিলতপূর্ণ আমলে নিজেকে নিয়োজিত রাখে, তারা দুনিয়া ও আখেরাতে বিশেষ কল্যাণ লাভ করে।

মহান আল্লাহ জুমার দিন সম্পর্কে কোরআনে ইরশাদ করেন, ‘হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচাকেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম) ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে।’ (সুরা জুমুআ ৯) জুমার দিনের ফজিলতপূর্ণ ৫টি আমল উল্লেখ করা হলো।

আগে মসজিদে যাওয়া : রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করল, অতঃপর প্রথমে মসজিদে গেল সে যেন একটি উট কোরবানি করল। যে এরপর মসজিদে গেল সে যেন একটি গরু কোরবানি করল। আর যে এরপর ঢুকল সে যেন ছাগল কোরবানি করল, এরপর যে ঢুকল সে যেন মুরগি কোরবানি করল, আর যে এরপর ঢুকল সে ডিম সদকা করল। অতঃপর ইমাম খুতবার জন্য এলে ফেরেশতারা আলোচনা শোনা শুরু করে।’ (সহিহ বুখারি ৮৪১)

জুমার নামাজ পড়া : হজরত সালমান ফারসি থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল, তাহলে মহান আল্লাহ তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন।’ (সহিহ বুখারি ৮৮৩)

দরুদ পাঠ : হজরত আনাস বিন মালেক (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা জুমার দিন ও জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ যে আমার প্রতি একবার দরুদ পাঠ করে মহান আল্লাহ তার ওপর ১০টি রহমত নাজিল করেন। (সহিহুল জামে ১২০৯)

সুরা কাহাফ পড়া : জুমার দিনে সুরা কাহফ পাঠ করলে কেয়ামত দিবসে তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত আলোকিত হবে এবং দুই জুমার মধ্যবর্তী পাপগুলো মাফ হবে। (আত তারগিব ওয়াত তারহিব ১/২৯৮)

দোয়া করা : হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘জুমার দিনের বারো ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। (আবু দাউদ ১০৪৮)

জুমার দিন মুমিনের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহের দিন। এই দিনে সামান্য আমলও মহান আল্লাহর কাছে অনেক মূল্যবান হয়ে ওঠে। তাই সচেতন মুসলমানের উচিত, জুমার দিনকে অবহেলা না করে গুরুত্বসহকারে পালন করা। আগে মসজিদে যাওয়া, মনোযোগের সঙ্গে জুমার নামাজ আদায় করা, বেশি বেশি দরুদ পাঠ করা, সুরা কাহাফ তেলাওয়াত করা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা, এসব আমল মুমিনের জীবনে বরকত বয়ে আনে। নিয়মিত এসব আমল পালন করলে মানুষের ইমান মজবুত হয় এবং আল্লাহর রহমত লাভের পথ সুগম হয়। তাই জুমার দিনের এই ফজিলতপূর্ণ আমলগুলো আমাদের জীবনে নিয়মিত চর্চা করা উচিত।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জুমার দিনের মর্যাদা ও ফজিলতপূর্ণ ৫ আমল

Update Time : ০৮:০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬