১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

গোবিন্দগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে কয়েকটি গ্রামের প্রায় শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। পাশাপাশি ঝড়ের তাণ্ডবে একটি কলেজ ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

গত রোববার ও সোমবার রাতে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে রাজাহার ও কামদিয়া ইউনিয়নের কুকুরাইল, বানেশ্বর, বোইলগ্রাম, মকলাইন, চালিতাসহ আশপাশের গ্রামগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কাঁচা, পাকা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে এবং অনেক ঘরের টিনের চাল উড়ে যায়। এছাড়া বিপুল সংখ্যক গাছপালা উপড়ে পড়েছে বলে জানা গেছে।

ঝড়ে স্থানীয় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজের টিনের চালসহ ইটের দেয়াল ধসে পড়ে এবং ভেতরের আসবাবপত্র লন্ডভন্ড হয়ে যায়।

মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। শুধু বসতবাড়ি নয়, শিলাবৃষ্টিতে কোথাও কোথাও বোরো ধানের আবাদেও ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে রাজাহার ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঝড়ে উপজেলার প্রায় ৫.৮ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে পাট, আলু, গম ও বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার কথা জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড

Update Time : ০৮:১৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬