০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নবীগঞ্জে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩) নামের এক নারীর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বজনরা তার নিজ কক্ষে মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে বিষয়টি নিশ্চিত হন। এ সময় তার হাত-পা রশি দিয়ে বাঁধা এবং মুখে স্কচটেপ পেঁচানো ছিল।

খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরি নাকি পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

Update Time : ০১:৩৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬