১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাঈম হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত নাঈম উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের শাহিন হোসেনের ছেলে। রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া নামক স্থানে লোকাল ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, নাঈম হোসেন দিন মজুরের কাজ করতেন। তিনি রবিবার বিকাল ৫ টার দিকে আদমদীঘি সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নিকট রেললাইন পার হচ্ছিলেন।

এ সময় ওই স্থানে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে কাটাপড়ে দেহ দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Update Time : ০৭:২৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬