নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে কোয়ালিটি ফিডস লিমিটেডের পক্ষ হতে ১৬জন শিক্ষার্থীদের মাঝে এককালীন বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।কোয়ালিটি ফিডসে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের যারা শিক্ষার বিভিন্ন স্তরে মেধার স্বাক্ষর রেখেছে তাদেরকে শিক্ষা বৃত্তির আওতায় আনা হয়। মেধার স্তরভেদে ৫ হাজার টাকা হতে সর্বোচ্চ ৯৭ হাজার টাকা পর্যন্ত এককালীন দেওয়া হয়।
রবিবার ( ১৫ই মার্চ) বিকাল ৪টায় নন্দীগ্রামের কাথম কোয়ালিটি ফিডস লিমিটেডের (নন্দীগ্রাম প্ল্যান্ট)হলরুমে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।শিক্ষা বৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার ওসি মোঃ তারিকুল ইসলাম, কোয়ালিটি ফিডস লিমিটেড এর সিনিয়র জিএম আতাউল হক মোহন,সিনিয়র এজিএম জাহিদ চৌধুরী, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকারিয়া লিটন,যুগ্ম সম্পাদক প্রভাষক মোঃ আঃ রউফ উজ্জ্বল, কোয়ালিটি ফিডস লিমিটেড এর প্রশাসনিক অফিসার মঈন শেখ,নন্দীগ্রাম থানার এএসআই মোঃ হাবিবুর রহমান প্রমূখ। উল্লেখ্য কোয়ালিটি গ্রুপের পক্ষ হতে এবছর সারা বাংলাদেশে আনুমানিক ১৭লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























