১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন সংস্কার করা হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, এসএসসি এবং অন্যান্য পাবলিক পরীক্ষার আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য, পরীক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করা।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, “নতুন আইন আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় কার্যকর করা সম্ভব হবে না। তাই এই পরীক্ষাগুলো বিদ্যমান নিয়ম অনুযায়ী সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।”

মন্ত্রী আরও জানান, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষানুরাগী ও অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তাদের অবদান কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করছে। বিষয়টি সংসদ এবং প্রধানমন্ত্রীর পর্যায়েও আলোচনা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষিত ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো অবস্থাতেই কম শিক্ষিত বা শিক্ষানুরাগী নয় এমন ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না। ম্যানেজিং কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হবে।”

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার অংশ হিসেবে কয়েকজনের মধ্যে হুইল চেয়ারও প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন সংস্কার করা হবে: শিক্ষামন্ত্রী

Update Time : ০৮:০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬