০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

অতীতের ক্ষমতাসীনরা গণমাধ্যমকে নিয়ন্ত্রিত যন্ত্র হিসেবে ব্যবহার করেছে:তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ছাড়া আধুনিক জগতে সভ্যতার চর্চা করা যায় না। গণমাধ্যমের স্বাধীনতা আমাদের অনিবার্য দায়িত্ব। দেশে ক্ষমতাসীনরা বারবার গণমাধ্যমকে তার নিয়ন্ত্রিত যন্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে।

বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে শুক্রবার (১৩ মার্চ) দুপুর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাষ্ট্র ও সমাজের তৎপরতা মানুষের সামনে আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের কাজ জানিয়ে তিনি বলেন, আমরা নির্বাচনি প্রতিশ্রুতিতে বলেছি, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা আমাদের কাজ। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

জহির উদ্দিন বলেন, যে সমাজ ও রাষ্ট্রে জবাবদিহিতা থাকবে না, সেখানে শেখ হাসিনার মত পতিত, ঘৃণিত ও লাঞ্ছিত রাষ্ট্রনায়কের তৈরি হয়। যদি জবাবদিহিতার সংস্কৃতি থাকত, তাহলে আজকে পতিত ও পলাতক সরকার এবং আওয়ামী লীগকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হত না।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কয়েকবার কেবিনেট মিটিং হয়েছে। বহুল আলোচিত ও প্রত্যাশিত ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। কৃষকদের কার্ড দেওয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার ঘোষণা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। কাল (শনিবার) থেকে ঈমাম-মোয়াজ্জিনদের ভাতা দেওয়া শুরু হবে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা কেউ গাড়ি ও প্লট নেবেন না। গণমাধ্যমকে স্বাধীন ও দায়িত্বশীল করতে হলে এটিকে সময়োপযোগী করে ঢেলে সাজাতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান যে বগুড়া প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তার হাতেই বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মিত হবে ও তিনি এটির উদ্বোধন করবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা বগুড়া টেলিভিশন কেন্দ্র স্থাপনে সার্বিক চেষ্টা করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সাংবাদিকদের যে অর্থ দেওয়া হচ্ছে, এটি কোনো অনুদান নয়; এটি তাদের প্রাপ্য। গণমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা। সাংবাদিকরা গত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে কলম দিয়ে লড়াই করেছেন এবং বিজয়ী হয়েছেন। আমরা চাই সাংবাদিকরা মাথা উঁচু করে বাঁচুক।

প্রধান অতিথি অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ছাড়া বাকি সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় তিনি সাংবাদিকদের সন্তান ৪৬জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আবদুল বাছিরের (বাছির জামাল) সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অতীতের ক্ষমতাসীনরা গণমাধ্যমকে নিয়ন্ত্রিত যন্ত্র হিসেবে ব্যবহার করেছে:তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Update Time : ০৭:১৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬