১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগ থানার আজিমপুর ছাপড়া মসজিদ কাশ্মীরিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) এলাকার একটি বাসা থেকে মো. এনায়েত উল্লাহ (৩৬) নামের ওই নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

এনায়েত ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর-গনেশ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. নবী উল্লাহ। তবে বর্তমানে তিনি লালবাগের আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহতের ভাই আলমগীর জানান, এনায়েত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মী ছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি নিজের কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৮:০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬