০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

খামেনির ছেলে মোজতবা খামেনিই ইরানের সর্বোচ্চ নেতা

আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা মনোনীত করেছে ইরান। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আলি খামেনি নিহত হওয়ার এক সপ্তাহ পর এ ঘোষণা এলো। ৫৬ বছর বয়সী মোজতবাকে গত রোববার বিশেষজ্ঞ পর্ষদ আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে মনোনীত করে। ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং সশস্ত্র বাহিনী নতুন নেতার প্রতি সমর্থন ও আনুগত্য প্রকাশ করেছে। ‘অবিচল সমর্থন’ জানিয়েছে রাশিয়া। বেইজিং এটা ‘ইরানের নিজস্ব ব্যাপার’ উল্লেখ করে নতুন নেতাকে লক্ষ্যবস্তু করা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে।
আলজাজিরা জানায়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি নতুন সর্বোচ্চ নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে লারিজানি ইরানের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বে রয়েছেন। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা ধর্মীয় ও জাতীয় দায়িত্ব।

ইরানে কোনো নির্বাচনে অংশ না নিলেও মোজতবা গত কয়েক দশক ধরে সর্বোচ্চ নেতার অভ্যন্তরীণ বলয়ে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। আইআরজিসির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির পাবলিক পলিসি ফেলো রামি খৌরি বলেন, খামেনির নিয়োগ একটি ‘ধারাবাহিকতার’ ইঙ্গিত দেয়। তবে নতুন সর্বোচ্চ নেতা যুদ্ধ শেষ করার জন্য আলোচনার পথে হাঁটবেন কিনা, তা দেখার অপেক্ষায় থাকতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। নতুন নেতা নির্বাচনের বিষয়েও ইরানকে সতর্ক করে ইসরায়েল বলেছে, তাঁকেও লক্ষ্যবস্তু করা হবে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি ট্রাম্পের হুমকি সত্ত্বেও আলী খামেনির উত্তরসূরি নির্বাচিত করায় বিশেষজ্ঞ পর্ষদকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘তেহরানের শত্রুরা ভেবেছিল, আলি খামেনির মৃত্যুর পর দেশটি অচলাবস্থায় পড়বে। কিন্তু শেষ পর্যন্ত পর্ষদ মোজতবা খামেনিকে উত্তরসূরি হিসেবে নির্বাচন করার প্রক্রিয়া সম্পন্ন করেছে।’

আলজাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের পরবর্তী নতুন নেতার ওপর নিজের প্রভাব খাটানোর দাবি করেছেন। তিনি বলেছেন, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া এ পদের জন্য যাঁকেই বেছে নেওয়া হবে, তিনি ‘বেশি দিন টিকবেন না।’ গত রোববার নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এ কথা বলেন।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তাঁকে আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের অনুমোদন না পান, তবে তিনি বেশি দিন টিকতে পারবেন না।’ ট্রাম্প বলেন, তিনি চান না, ভবিষ্যতে অন্য কোনো মার্কিন সরকারকে এ সমস্যা মেটাতে আবার নতুন করে যুদ্ধ বা সামরিক অভিযান চালাতে হোক।

ইরানের প্রতিক্রিয়া
ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা বলেছেন, সর্বোচ্চ নেতা নির্বাচনে ওয়াশিংটনের প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবারও কঠোর ভাষায় বলেন, ‘আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না।’ তিনি বলেন, নতুন নেতা নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের জনগণের ওপর নির্ভর করে। ইরানের সাধারণ মানুষই বিশেষজ্ঞ পরিষদকে নির্বাচিত করেছে, যারা সর্বোচ্চ নেতা বাছাইয়ের দায়িত্বে থাকে।

মোজতবা খামেনিকে ‘অবিচল সমর্থন’ পুতিনের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে ‘অবিচল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল সোমবার মোজতবা খামেনিকে দেওয়া এক বার্তায় পুতিন বলেন, ‘আমি তেহরানের প্রতি অবিচল সমর্থন এবং ইরানি বন্ধুদের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’ রুশ প্রেসিডেন্ট তাঁর বার্তায় আরও বলেন, ‘এমন এক সময়ে আপনি এ উচ্চপদে আসীন হয়েছেন, যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মোকাবিলা করছে। এ দায়িত্ব পালনে নিঃসন্দেহে অসীম সাহস ও আত্মোৎসর্গের প্রয়োজন হবে।’

নতুন নেতাকে হত্যা নয়: চীন
নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পাওয়া মোজতবা খামেনি নিয়ে অবস্থান পরিষ্কার করেছে চীন। গতকাল সোমবার এএফপির প্রতিবেদনে বলা হয়, বিষয়টিকে ইরানের নিজস্ব ব্যাপার আখ্যা দিয়ে নতুন নেতাকে হত্যা প্রচেষ্টার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন সাংবাদিকদের বলেন, ইরান তার সংবিধান মেনেই নতুন নেতাকে বেছে নিয়েছে। নতুন নেতার বিরুদ্ধে ইসরায়েলের হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে জিয়াকুন বলেন, ‘কোনো যুক্তিতেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো গ্রহণযোগ্য নয়।
বিবিসি জানায়, ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন মোজতবা। তিনি খামেনির ছয় সন্তানের মধ্যে দ্বিতীয়। তেহরানের ধর্মীয় আলাভি স্কুলে তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৭ বছর বয়সে ইরান-ইরাক যুদ্ধ চলাকালে তিনি স্বল্প সময়ের জন্য বেশ কয়েকবার সেনাবাহিনীতে কাজ করেছিলেন। ১৯৯৯ সালে তিনি ধর্মীয় পড়াশোনা চালিয়ে যেতে পবিত্র শহর কোমে যান। তিনি বেশির ভাগ সময়ই নিজেকে আড়ালে রেখে আসছিলেন। তবে নেতা হওয়ার দৌড়ে সব সময় তাঁর নাম এসেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

খামেনির ছেলে মোজতবা খামেনিই ইরানের সর্বোচ্চ নেতা

Update Time : ১২:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬