শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে নতুন করে পুন:খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। কৃষি উন্নয়ন ও সেচ ব্যবস্থা সহজ করতে সোমবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার নামুইট খালে ১২ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ১.৭৫ কিলোমিটার পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
উদ্বোধন কালে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। এই কর্মসূচি কৃষকের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করেছে। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও এই কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছেন। তিনি আরও বলেন, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল পর্যায়ক্রমে পূণ:খনন করা হবে।
এতে কৃষকদের সেচ সমস্যা কমবে, পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষি উৎপাদন বাড়বে। আমরা চাই নন্দীগ্রামকে কৃষি সমৃদ্ধ এলাকায় পরিণত করতে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও এই খাল পুন:খনন কার্যক্রম শুরু হওয়ায় কৃষকদের মধ্যে নতুন আশাবাদ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, খালটি পুন:খনন করা হলে সেচ ব্যবস্থা সহজ হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























