১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

একদিনের সফরে আজ বগুড়া আসছেন এলজিআরডি প্রতিমন্ত্রী

একদিনের সরকারি সফরে আজ রবিবার (৮ মার্চ) বগুড়া আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সফরকালে তিনি জেলার শিবগঞ্জ ও সদরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব তসনিমুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরসূচি জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বনানীস্থ বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী।

দুপুর সাড়ে ১২টায় তাঁর শিবগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে। দুপুর ১টায় তিনি শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে চিতলা খাল খননকাজের উদ্বোধন করবেন। এরপর একই ইউনিয়নে পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
দুপুর ২টায় প্রতিমন্ত্রী আটমূল ইউনিয়নের বেতগাড়ীতে জেলা পরিষদ ও নেসকোর বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন।

বেলা ৩টায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস-এর বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
এরপর বিকেল ৪টায় বগুড়া জেলা প্রাণিসম্পদ অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মীর শাহে আলম। বিকেল সাড়ে ৪টায় টিএমএসএস অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়া জেলা ও পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সফরে প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত সচিব, সহকারী একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

একদিনের সফরে আজ বগুড়া আসছেন এলজিআরডি প্রতিমন্ত্রী

Update Time : ০৭:৫২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬