ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (০৬ মার্চ)রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন তিনি।
ইফতারে প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বাম পাশে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কূটনীতিকদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যে তারেক রহমান বলেন, সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























