০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঢাকার বাতাস আজ বিশ্বে সবচেয়ে দূষিত

শেরপুর নিউজ ডেস্ক:
বিশ্বের ১২৩টি দেশের মধ্যে আজ শুক্রবার বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। সকাল ৯টা ৪৭ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী আজ ঢাকার বায়ুর মান ২৫৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।

এ ছাড়া ২২০ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।

তালিকায় তৃতীয় অবস্থানে নেপালের কাঠমাণ্ডু, যার স্কোর হচ্ছে ১৮৭। একই স্কোরে ভারতের দিল্লি চতুর্থ অবস্থানে। এ ছাড়া ১৮৪ স্কোরে কলকাতা পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাতাস আজ বিশ্বে সবচেয়ে দূষিত

Update Time : ১০:১৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬