শেরপুর নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব।র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত (২২ ফেব্রুয়ারি) রবিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১২ এর আভিযানিক দল সিরাজগঞ্জ যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এছাড়াও তার মাদকদ্রব্য কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং ১টি ট্রাক জব্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন (৩১)। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।র্যাব-১২ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























