০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বগুড়ায় মসলা কারখানায় অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক:

মরিচ গুঁড়া ও হলুদের গুঁড়ায় কাপড়ের শিল্পে ব্যবহৃত টেক্সটাইল রং মিশিয়ে বাজারজাত করার অভিযোগে বগুড়ার একটি মসলা কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ–এর বগুড়া জেলা কার্যালয় জেলা প্রশাসনের সহযোগিতায় শাজাহানপুর উপজেলার মাদলা কাজীপাড়া এলাকায় অবস্থিত আরএসি ইন্ডাস্ট্রি নামের মসলা কারখানায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দেখা যায়, টেক্সটাইল রং মিশিয়ে হলুদ ও মরিচ গুঁড়া প্রস্তুত করা হচ্ছে। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মসলা তৈরি এবং পচা মরিচ ও নষ্ট হলুদ প্রক্রিয়াজাত করা হচ্ছিল। এ সময় আনুমানিক ৫ কেজি হলুদ রং ও ১ দশমিক ৫ কেজি লাল রং জব্দ করা হয়, যা শিল্পকারখানায় ব্যবহৃত এবং খাদ্যে সম্পূর্ণ নিষিদ্ধ।

দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ২৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জব্দ করা অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের একটি দল।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় মসলা কারখানায় অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

Update Time : ০৯:৪২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬