০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ধুনটে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিয়ে হামলার শিকার?

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার ধুনটে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বালু উত্তোলন-সংশ্লিষ্টদের হামলায় স্থানীয় বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পুকুরিয়া গ্রামের নইম উদ্দিনের ছেলে ও ভান্ডারবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারিক (৫৫), আবু তালেবের ছেলে ও ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি শামীম মন্ডল (৩২), ভূতবাড়ি গ্রামের হযরত আলী (৫৬) এবং নিউ সারিয়াকান্দি গ্রামের মোহাম্মাদ আলী জিন্নাহ (২২)। আহতরা স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাজবাড়ি গ্রামের আব্দুল মান্নান ও সাদ্দাম হোসেন নামে দুই ব্যক্তির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ড্রেজার মেশিন দিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার ফসলি জমি, বসতভিটা এবং নদীর ডান তীররক্ষা প্রকল্প হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় ভান্ডারবাড়ি, পুকুরিয়া ও ভূতবাড়িসহ আশপাশের গ্রামের মানুষ আজ বালু উত্তোলনে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মান্নান, সাদ্দাম ও তাদের সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপি নেতাসহ চারজন আহত হন।

এ বিষয়ে ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন জানান, চক্রটি কাজিপুর থেকে ধুনটের সীমানায় এসে দীর্ঘদিন ধরে বালু তুলে নিয়ে যাচ্ছে। আগে রাতে তুলে নিয়ে যেত, এখন দিনে তোলা শুরু করেছে। এটি নিয়ে বাধা দিতে গেলে এ ঘটনা ঘটে। আহতরা ধুনট উপজেলা হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিয়ে হামলার শিকার?

Update Time : ০৯:১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬