০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

এলপি গ্যাসের দাম কমবে ২০ শতাংশ পর্যন্ত

শেরপুর নিউজ ডেস্ক:

বহুল ব্যবহৃত এলপি গ্যাসের (এলপিজি) ওপর কর কাঠামো পুনর্বিন্যাস করেছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যটির দাম ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত এলপিজির স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে আমদানি পর্যায়ে পূর্বের দুই শতাংশ আগাম করও তুলে দেওয়া হয়েছে।

তবে, নতুন ব্যবস্থায় আমদানি পর্যায়ে সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এর ফলে আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, তার ওপর আর কোনও ভ্যাট কার্যকর থাকবে না। অর্থাৎ, করের ভার এককভাবে আমদানি পর্যায়ে নির্ধারিত হওয়ায় সরবরাহ শৃঙ্খলের পরবর্তী ধাপে অতিরিক্ত ভ্যাটের চাপ থাকবে না।

এনবিআর বলছে, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) আবেদনের প্রেক্ষিতে এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর কাঠামোর এ পরিবর্তনের ফলে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে আগের তুলনায় ভোক্তাদের ওপর প্রায় ২০ শতাংশ মূসকভার কমবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে এলপিজির বাজারে মূল্য স্থিতিশীলতা বজায় থাকবে এবং সরাসরি উপকৃত হবেন সাধারণ ভোক্তারা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এলপি গ্যাসের দাম কমবে ২০ শতাংশ পর্যন্ত

Update Time : ০৭:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬