০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বগুড়ায় পরপর তিনদিনে তিনটি নৃশংস হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামে এক পরিবহণ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়ায় নিজ বাড়ির পাশে একটি ঘাসের জমিতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ নিয়ে তিনদিনে তিনটি নৃশংস হত্যার ঘটনা ঘটল। আগের দুটি হত্যাকান্ডের ‘ক্লু’ উদঘাটন না হতেই তৃতীয় হত্যার ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গাবতলী থানার ওসি আনিসুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকান্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত সাইফুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়ার জামাল উদ্দিন জামুর ছেলে। তিনি আগে ট্রাক চালাতেন। বর্তমানে তিনি ছোটবড় সাতটি ট্রাকের মালিক। প্রতিদিন কাজ শেষে গভীর রাতে বাড়ি ফিরতেন তিনি। রোববার সকাল পর্যন্ত বাড়িতে না পৌঁছায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। ফোন দিয়েও তার কোনো সাড়া মেলেনি। পরে বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে তার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহতের মেয়ে সাদিয়া আকতার জানান, তার বাবা সাইফুল ইসলাম প্রতিদিন রাতে দেরি করে বাড়ি ফিরতেন। শনিবার রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ ছিল। রোববার সকালে বাড়ির পাশে জমিতে তার মরদেহ দেখতে পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা এ হত্যাকান্ডের কারণ বলতে পারেননি।

গাবতলী থানার ওসি এবং উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন (ক্রাইম) মোহাম্মদ রায়হান জানান, নিহত সাইফুল ইসলামের গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক কোনো বিরোধের জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। হত্যারহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। তিনি আশা করেন, ঘাতকদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

এর আগে গত শুক্রবার সকালে বগুড়া শহরের নিশিন্দারা ট্যাঙ্ক সাঁকো এলাকায় বাবার গ্যারেজে কিশোর মেকানিক আলিফ শাহকে (১৬) খুঁচিয়ে হত্যা করা হয়। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ১১টি ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ব্যাপারে নিহতের বাবা রিপন শাহ সদর থানায় অজ্ঞাতদের মামলা করলেও পুলিশ কাউকে গ্রেফতার বা হত্যারহস্য উন্মোচিত করতে পারেনি।

এছাড়া, বড় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৯) নামে এক ঢালাই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় কাজে যাওয়ার সময় সদর উপজেলা পরিষদের সামনে মাটিডালি বিমান মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পৌর ছাত্রদলের ১৭নং ওয়ার্ড শাখার সদস্য ছিলেন। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, হত্যায় জড়িত সন্ত্রাসী তনয় (১৯) ও অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় পরপর তিনদিনে তিনটি নৃশংস হত্যা

Update Time : ০৬:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬