১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

হেভিওয়েট প্রার্থী কারা জিতেছেন কারা হেরেছেন

শেরপুর নিউজ ডেস্ক:

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী। ভোটের মাঠে নানা আলোচনায় থাকা অনেক হেভিওয়েট প্রার্থী বিজয়ী হয়েছেন। আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কাছে হেরেছেন কেউ কেউ। কয়েকটি সংসদীয় আসনের কিছু প্রার্থীও হার-জিতের খেলায় নতুন করে আলোচনায় এসেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ কয়েকটি দলের শীর্ষ নেতারা এই তালিকায় রয়েছেন।

জিতেছেন যারা : বিএনপি নেতাদের মধ্যে উল্লেখযোগ্য বিজয়ীরা হলেন-ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে দলটির চেয়ারম্যান তারেক রহমান, ঠাকুরগাঁও-১ আসনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনে ড. আব্দুল মঈন খান, চট্টগ্রাম-১১ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, দিনাজপুর-৬ ডা. এজেডএম জাহিদ হোসেন, ফেনী-৩ আসনে আব্দুল আউয়াল মিন্টু, লক্ষ্মীপুর-৩ আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নোয়াখালী-২ আসনে জয়নাল আবেদীন ফারুক, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউছ, নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর, পটুয়াখালী-১ আলতাফ হোসেন চৌধুরী বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্য হারেননি।

বিজয়ীর তালিকায় জামায়াত নেতাদের মধ্যে রয়েছেন-ঢাকা-১৫ আসনে দলটির আমির মো. শফিকুর রহমান, রংপুর-২ আসনে এ টি এম আজহারুল ইসলাম, কুমিল্লা-১১ আসনে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সিরাজগঞ্জ-৪ আসনে মো. রফিকুল ইসলাম খান, রাজশাহী-১ আসনে মো. মুজিবুর রহমান, ঢাকা-১৪ আসনে মীর আহমাদ বিন কাসেম, চট্টগ্রাম-১৫ আসনে শাহজাহান চৌধুরী, কুষ্টিয়া-৩ আসনে আমির হামজা। বিএনপি মিত্রদের মধ্যে ভোলা-১ আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এছাড়া এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ), নোয়াখালী-৬ আসনে হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন।

হেরেছেন যারা : জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আলোচিত আইনজীবী শিশির মনির। আরও হেরেছেন এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

হেরে যাওয়া প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন-বিএনপি নেতা এম এ কাইয়ুম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, হারুনুর রশীদ হারুন, নজরুল ইসলাম মঞ্জু, রেদোয়ান আহমদ, রাশেদ খান, বিএনপির সাবেক নেতা সাইফুল আলম নিরব, তানভীর আহমেদ রবিন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাইফুল হক, এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, এনসিপি নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, মো. গোলাম সারোয়ার তুষার প্রমুখ হেরেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হেভিওয়েট প্রার্থী কারা জিতেছেন কারা হেরেছেন

Update Time : ০৭:৫১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬