শেরপুর নিউজ ডেস্কঃ
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন। তবে ভুয়া তথ্য ও অপপ্রচারের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। আর এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টা ৪ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন।
রিউমর স্ক্যানারের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে নাহিদ ইসলাম লিখেছেন, ‘ভুয়া তথ্য এবং অপপ্রচার থেকে সাবধান থাকুন। এমন কোনো ঘোষণা নাহিদ ইসলাম দেননি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























